গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার

১৭ জানুয়ারি ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

একাধিক অর্থঋণের মামলায় তিন বছর সাজাপ্রাপ্ত আসামি বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে সরব উপস্থিতি।

আজ বুধবার (১৭ জানুয়ারি) র‍্যাব-১০ উপপরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করে।

সাবেক এই ছাত্রনেতা একটি অর্থঋণ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি।

র‍্যাব কর্মকর্তা আমিনুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজাপ্রাপ্ত আসামি বাপ্পাদিত্য একাধিক অর্থঋণের মামলায় পলাতক থাকার কথা স্বীকার করেছেন। মামলা রুজুর পর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকতেন বলেও জানিয়েছেন। 

বাপ্পাদিত্যের বাড়ি যশোরে। তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর …
  • ১৫ জুন ২০২৬
‘সুযোগ থাকলে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচটা আবারও খেলত…
  • ১৫ জুন ২০২৬
‘কোচিং সেন্টারে যেন যেতে না হয়, সেই লক্ষ্যে তৈরি হচ্ছে নতু…
  • ১৫ জুন ২০২৬
৩টার মধ্যে বজ্রপাত হতে পারে যে ৭ জেলায়
  • ১৫ জুন ২০২৬
জনসংখ্যা অভিশাপ হতে পারে না, মানবসম্পদে রূপান্তর করতে হবে: …
  • ১৫ জুন ২০২৬
নারী বন্ধুর মাধ্যমে ফাঁদে ফেলে বাবাকে খুন করেন ছেলে, লাশ ফে…
  • ১৫ জুন ২০২৬
×