ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় অংশ নেওয়া ছাত্রদল নেতা জামিনে মুক্ত

১৭ জানুয়ারি ২০২৪, ১০:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছিলেন ছাত্রদল নেতা মো. নাজমুল মৃধা।

ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছিলেন ছাত্রদল নেতা মো. নাজমুল মৃধা। © ফাইল ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় অংশ নেওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল মৃধা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। 

আজ বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। নাজমুলের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জাকারিয়া আহমেদ। 

এর আগে আজ বুধবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে তার জামিন আবেদন করা হয়। পরে আদালতের বিচারক এস এম এরসাদুল আলম তার জামিন মঞ্জুর করলে জামিনের কাগজ কারাগারে পৌঁছার পর আজ বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

জানা যায়, ২০২২ সালের ৮ ডিসেম্বর উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ওই অভিযোগে মির্জাগঞ্জ থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেন ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. অলি মল্লিক।

আরও পড়ুন: গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার

ওই মামলায় ২০২৩ সালের ২০ ডিসেম্বর পুলিশ নাজমুলকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। তিনি কারাগারে থাকা অবস্থায় গত ১২ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে তার বাবা বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন মৃধা বরিশাল শেবাচিম  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাবার জানাজায় অংশগ্রহণের জন্য ১৩ জানুয়ারি আইনজীবীর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন নাজমুলের বড় ভাই মো.রাসেল মৃধা। ওই দিন বেলা ১টা থেকে ৫টা পর্যন্ত সময় দিয়ে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে শেষবারের মতো বাবার লাশ দেখতে ও জানাজায় অংশগ্রহণের জন্য নাজমুলকে বাড়িতে নিয়ে আসে পুলিশ। 

জানাজার সময় নাজমুলের হাতকড়া খুলে দিলেও পায়ের ডান্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ওই দিনই ‘ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা’ শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়। 

‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence