ঝালকাঠি জেলা শিবির সভাপতি সায়েম গ্রেপ্তার

১৫ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা সভাপতি মো. সায়েম তালুকদারকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে ঝালকাঠি শহরের বিআইপির সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

মনিরুজ্জামান বলেন, পুরাতন একটি মামলায় রোববার রাতে ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি সায়েম তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ  সোমবার (১৫ জানুয়ারি) সকালে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

সায়েম তালুকদার ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাইফুল্লাহ তালুকদারের ছেলে।

সায়েমের বাবা ছেলের গ্রেপ্তার হওয়া সম্পর্কে বলেন, আমার ছেলে বরিশাল বিএম কলেজ থেকে মাস্টার্স পাস করেছে। সে ঝালকাঠি শহরে থেকে চাকরির পড়াশোনা করছিল। সে ছাত্রশিবিরের করতো তবে তার নামে কোনো মামলা নেই। পুলিশ কী কারণে তাকে গ্রেপ্তার করছে বলতে পারছি না।

জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর …
  • ১৫ জুন ২০২৬
‘সুযোগ থাকলে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচটা আবারও খেলত…
  • ১৫ জুন ২০২৬
‘কোচিং সেন্টারে যেন যেতে না হয়, সেই লক্ষ্যে তৈরি হচ্ছে নতু…
  • ১৫ জুন ২০২৬
৩টার মধ্যে বজ্রপাত হতে পারে যে ৭ জেলায়
  • ১৫ জুন ২০২৬
জনসংখ্যা অভিশাপ হতে পারে না, মানবসম্পদে রূপান্তর করতে হবে: …
  • ১৫ জুন ২০২৬
নারী বন্ধুর মাধ্যমে ফাঁদে ফেলে বাবাকে খুন করেন ছেলে, লাশ ফে…
  • ১৫ জুন ২০২৬
×