নির্বাচন ‘বর্জন’ করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ

১০ জানুয়ারি ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ভোটারদের ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ

ভোটারদের ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ © সংগৃহীত

“ভোটাররা ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে” দাবি করে ভোটারদের ধন্যবাদ জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বুধবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় সংলগ্ন এলাকায় জনসাধারণের মাঝে ভোটারদের ধন্যবাদ সূচক লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য মো. অলিউজ্জামান সোহেল, সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, তাহমিনা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহীম কার্দী, সহ সভাপতি শাহাদাত হোসেন মানিক।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি কাজী মো. শহীদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক এম এ আজিজ, সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, ছাত্রনেতা হারুন অর রশিদ।

আরও উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের সহ সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রেজা, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, মো. নাজমুস সাকিব, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো. মজিবুল হক রিপন, সহ সভাপতি শাহাদাৎ হোসেন শাহেদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাখাওয়াত হোসেন সরকার, সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের টগর প্রধান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিল প্রমুখ নেতৃবৃন্দ।

দীর্ঘ অপেক্ষার পর ডিপিএল, স্বস্তি আর প্রত্যাশার কথা বললেন ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬