অসহযোগ আন্দোলনের সমর্থনে ছাত্রদলের লিফলেট বিতরণ

১০ জানুয়ারি ২০২৪, ১২:৩০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি

ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি © সংগৃহীত

৭ জানুয়ারি নির্বাচনকে “ফ্যাসিবাদী সরকারের সাজানো পাতানো, ভাগ বাটোয়ারার নির্বাচন” উল্লেখ করে বিএনপির চলমান অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১০ জানুয়ারি) সকালে বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে রাজধানীর দয়াগঞ্জ ও মীরহাজিরবাগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম সহ সভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য আনিচুর রহমান খান।

আরও উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কে এম সিরাজুল ইসলাম সিরাজ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আল আমিন মৃধা, যুগ্ম সম্পাদক সজিব মৃধা।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাবুল মল্লিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিবুল হাসনাত, তুরাগ কদমতলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেন রাশিন, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ১৫ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মার…
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার দুই ভাই-বোন
  • ১৫ মার্চ ২০২৬
শেষ হলো ১৭ দিনব্যাপী অমর একুশে বইমেলা, বিক্রি ১৭ কোটি টাকা
  • ১৫ মার্চ ২০২৬
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি-ছুরিকাঘাত, আ…
  • ১৫ মার্চ ২০২৬
আলোচনার মাধ্যমে জাহাজগুলো হরমুজ পার হতে পারবে: ইরান
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence