হরতালের সমর্থনে মগবাজারে ছাত্রদলের মশাল মিছিল

০৬ জানুয়ারি ২০২৪, ০১:১৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM

© টিডিসি ফটো

ভোটকে ঘিরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের আগের দিন রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার মোড় থেকে পুরাতন রমনা থানা পর্যন্ত মশাল মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথ হামলা করলে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী আহত হয় এবং ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরীন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মো. পারভেজ ও হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের তানভীর অপূর্ব।

মশাল মিছিলে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছিরউদ্দিন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মূসা, রিয়াদ রহমান, জকির উদ্দিন আবির, হাসিবুল ইসলাম সজিব, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান,মোবারক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নুরুজ্জামান রাসেল, ঢাকা কলেজের সাবেক সহ-সভাপতি জাফর উল্লাহ জাফর, সাইদুল হোসেন সাঈদ ও আজম হোসেন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রুবেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, মো. মোরসালিন, সম্পাদক আজিজুল হাকিম আকাশ, সদস্য তারিক, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিল্লাদ হোসেন, মানবাধিকার সম্পাদক মো. সুমন ইসলাম, নর্থ হলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন হাসান, বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান, মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস জান্নাত প্রমুখ।

সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence