রাজধানীতে মিছিল থেকে এক নেত্রীসহ ছাত্রদলের ৩ জন আটক

০৬ জানুয়ারি ২০২৪, ০১:০০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
আটক ছাত্রদল নেত্রীসহ তিনজন

আটক ছাত্রদল নেত্রীসহ তিনজন © টিডিসি ফটো

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সমর্থনের মিছিল থেকে ইডেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

অন্য দুইজন হলেন মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মো. পারভেজ খাঁন ও হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদল কর্মী তানভীর অপূর্ব।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকায় ছাত্রদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও  নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে হরতালের সমর্থনে মশাল মিছিল বের হয়। সেখান থেকে তাদের তিনজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নাছির।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ডামি নির্বাচন বন্ধের দাবিতে আগামীকালের ডাকা হরতালের সমর্থনে আমরা মগবাজার এলাকায় মশাল মিছিল করলে পেছন থেকে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। এরপর পুলিশ তিনজনকে আটক করে।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬