সাংবাদিক পরিচয়ে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের আবেদন উপজেলা ছাত্রলীগ সভাপতির

০৩ জানুয়ারি ২০২৪, ০৭:১৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
নাফিউল ইবনে সরকার

নাফিউল ইবনে সরকার © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণে পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাফিউল ইবনে সরকার। রংপুরের একটি স্থানীয় পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি হিসেবে তিনি আবেদন করেছেন। আবেদনে মোটরসাইকেল ব্যবহারের জন্য স্টিকারও চাওয়া হয়েছে। আবেদনের বিষয়টি স্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেতা।

বুধবার (৩ জানুয়ারি) রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদনপত্রটি নজরে আসে কয়েকজন গণমাধ্যমকর্মীর। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মূলধারার গণমাধ্যমকর্মীরা। 

এ বিষয়ে নাফিউল ইবনে সরকার বলেন, ‘আমি ওই পত্রিকার স্টাফ রিপোর্টার। দুই বছর ধরে কাজ করছি। ছাত্রলীগের পদ তো পেলাম চার মাস আগে। পদ আর কয়দিন, ছাত্রলীগ তো আর পেশা না।’

আরও পড়ুন: শিক্ষক নিবন্ধনের পাস নম্বর ৫০ হতে পারে

নাম প্রকাশ না করার শর্তে বদরগঞ্জের এক পেশাদার সাংবাদিক বলেন, ‘আমার জানামতে নাফিউল সাংবাদিক নয়। পত্রিকায় প্রকাশিত তার কোনো নিউজ দেখিনি। সে যদি সাংবাদিক হয় তাহলে অন্তত তার একটা নিউজ দেখাতে বলেন।’

রংপুর ও বদরগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীরা জানান, নাফিউল ইবনে সরকারকে সাংবাদিক হিসেবে তারা কেউ চেনেন না।

স্থানীয় এমপি ওই পত্রিকার সম্পাদকের আত্মীয়। তার সুপারিশে কয়েকদিন আগে একটা কার্ড দিয়েছেন বলে সম্পাদক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বছরের ১২ এপ্রিল বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন নাফিউল ইবনে সরকার।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬