ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

২৯ ডিসেম্বর ২০২৩, ১১:২৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ফকিরাপুল এলাকায় ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ফকিরাপুল এলাকায় ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ © সংগৃহীত

‘নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের’ সমর্থনে রাজধানীর ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পুলিশ বাধা দিয়েছে বলে নেতা-কর্মীরা জানিয়েছেন।

এক বার্তায় জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও বর্তমান কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় পুলিশ গিয়ে তাদের কর্মসূচি পণ্ড করে দেয় বলে দাবি নেতা-কর্মীদের।

আরো পড়ুন: বিএনপি নেতার রক্তাক্ত দেহ সড়কের পাশে, পরে মৃত ঘোষণা

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য মো. অলিউজ্জামান সোহেল, সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ-নাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজের সহ-সভাপতি ইব্রাহীম কার্দী, কবি নজরুল সরকারি কলেজের সহ-সভাপতি মো. মজিবুল হক রিপন, শাহাদাৎ হোসেন শাহেদ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আবির, আহমদ উল্লাহ প্রমুখ।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভেঙে পড়ল সভামঞ্চের প্যান্ডেল
  • ১৭ জুন ২০২৬
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার…
  • ১৭ জুন ২০২৬
বাজেট বৈষম্য নিয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে প্ল্যাকার্ড হাত…
  • ১৭ জুন ২০২৬
সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখতে পারেন ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ…
  • ১৭ জুন ২০২৬
ওসমান হাদিকে হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ২৮ জুন
  • ১৭ জুন ২০২৬
জ্লাতানের চোখে ‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’
  • ১৭ জুন ২০২৬
×