নির্বাচন বর্জন করে রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ 

২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রাবণের নেতৃত্বে রাজধানীতে লিফলেট বিতরণ করছে ছাত্রদল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রাবণের নেতৃত্বে রাজধানীতে লিফলেট বিতরণ করছে ছাত্রদল © টিডিসি ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে তা বর্জন করতে এবং বিএনপির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে ছাত্রদল। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা আবাসিক এলাকায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, রোকনউজ্জামান রোকন, মো. সুরুজ মণ্ডল, মো. মহিউদ্দীন, মেহেরাব আহমেদ মাহবুব মাহি ও মো. আলী হাওলাদার; যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, মামুন খান, রাকিবুল হাসান পলাশ অয়ন, খোরশেদ আলম লোকমান,তন্বী মল্লিক, এমএম মারুফুল ইসলাম, মৃধা মো. মাসুদ রানা ও মো. হাসান। 

আরও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক মুসফুর রহমান সাগর, মো. মিনহাজুল আবেদীন নান্নু, আব্দুল্লাহ আল মামুন কাওসার; সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ পারভেজ, শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, ইব্রাহীম খলিল বিপ্লব, মাহফুজুর রহমান, মো. গোলাম মোস্তফা; অর্থ সম্পাদক রিয়াজ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজুল হাসান বাপ্পী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তানভীর আহমেদ তানু, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফকির ইব্রাহীম, কেন্দ্রীয় সদস্য  কাজী আজহার হোসেন, আমির হামজা রাজু এবং তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম সিদ্দিকী টিটুসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী।

রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার যাওয়ার পথে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন কমাতে শুধু ক্যালরি কমালেই হবে না, গুরুত্ব দিতে হবে খাবা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬