নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ

২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
লিফলেট বিতরণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা

লিফলেট বিতরণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি ফটো

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি ও পান্থপথের গ্রীন রোড এলাকায় এ কর্মসূচী পালন করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন এলাকায় এবং পান্থপথের গ্রীন রোড এলাকায় লিফলেট বিতরণ ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহীম কার্দী, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাখাওয়াত হোসেন সরকার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক মাহিন হাসান, মহিবুল্লাহ মন্ডল সিহাব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের শফিকুল ইসলাম ভূইয়া প্রমুখ নেতৃবৃন্দ।

সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
  • ১৯ জুন ২০২৬
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চমক
  • ১৯ জুন ২০২৬
প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষাধ…
  • ১৯ জুন ২০২৬
মানবকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা: পরিবেশ বিপর্যয়ের গোপন নেপথ্য …
  • ১৯ জুন ২০২৬
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, এক…
  • ১৯ জুন ২০২৬
হাইতি কোচের হুংকার , ‘আমি একবার ব্রাজিলকে হারিয়েছি’
  • ১৯ জুন ২০২৬