পুলিশের বাধায় ছত্রভঙ্গ জবি ছাত্রদলের মিছিল

২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন জবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা

অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন জবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা © সংগৃহীত

বিএনপির ডাকা সারাদেশে ১২ দফা অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় বলে জানান তারা। রোববার (২৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, অবরোধ কর্মসূচী পালন করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। মিছিলটি প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেট সংলগ্ন পাটুয়াটুলি রাস্তায় করার কথা থাকলেও পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।

তারা আরও জানান, দ্বিতীয়বার ইসলামপুর করতে চাইলে টহল পুলিশের বাধার মুখে পড়ে। পরে তৃতীয়বার মিডফোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করতে সক্ষম হলেও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যেতে হয় তাদের।

আরো পড়ুন: বিএনপির ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ শুরু

জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘সরকার তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে একদলীয় নির্বাচনের যে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, তা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিসহ সব বিরোধী দলের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, এ আন্দোলনের মাধ্যমে ভাগাভাগির নির্বাচন যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি এম এ ফয়েজ, জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, মো. ওয়াহিদুজ্জামান তুহিন, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান অর্নব, আসিফুর রহমান আসিফ, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ্য সম্পাদক রায়হান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন জামান, ফয়সাল মুরাদ, আয়াত, সদস্য রায়হান, আনোয়ার প্রমুখ।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভেঙে পড়ল সভামঞ্চের প্যান্ডেল
  • ১৭ জুন ২০২৬
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার…
  • ১৭ জুন ২০২৬
বাজেট বৈষম্য নিয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে প্ল্যাকার্ড হাত…
  • ১৭ জুন ২০২৬
সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখতে পারেন ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ…
  • ১৭ জুন ২০২৬
ওসমান হাদিকে হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ২৮ জুন
  • ১৭ জুন ২০২৬
জ্লাতানের চোখে ‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’
  • ১৭ জুন ২০২৬
×