হরতাল সমর্থনে মিরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের বিক্ষোভ মিছিল © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের একদফা দাবিতে ১২ তম দফায় বিএনপি'র ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল এগারোটার দিকে বিক্ষোভ মিছিলটি মিরপুরের কালশী ফ্লাইওভার থেকে ইউসিবি চত্বর অভিমুখী সুমাত্রা ফিলিং স্টেশন গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা ইব্রাহিম চৌধুরি ফয়সাল, রাব্বি, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ শিহাব খাঁন, মোঃ সবুজ, শেরেবাংলা নগর থানা ছাত্রদল মোঃ সাগর, শাকিলসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি এবং অবৈধ তফশিল বাতিল চেয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এরআগে, সোমবার ভোর ৬টা থেকে হরতাল ডেকেছিল বিএনপি। কিন্তু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহ-এর মৃত্যুর কারণে দেশে একদিনের (সোমবার) রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দেওয়া হয়।

রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬