ছাত্রলীগের আড্ডায় অতিথি সাকিব

১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

© সংগৃহীত

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় ছাত্রলীগের ভার্চুয়াল আড্ডায় যুক্ত হবেন সাকিব আল হাসান। ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। তবে এতে সঞ্চালক হিসেবে কে থাকবেন তা জানানো হয়নি।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগমুহূর্তে ভার্চুয়াল টকশো ‘বিসিএল আড্ডা’র আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কদিন আগে প্রোগ্রামটিতে যুক্ত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা। 

এবার চমক সাকিব আল হাসান। আজ বিএসএল আড্ডায় অতিথি হিসেবে থাকছেন সদ্য রাজনীতিতে নাম লেখানো টাইগার এই অলরাউন্ডার।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আবারও আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এর আগে ২০১৮ সালে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী হননি। 

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬