‘স্বতন্ত্র প্রার্থীর লোক বলেই’ ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ

১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতা ফাহিম

হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতা ফাহিম © সংগৃহীত

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ‘স্বতন্ত্র প্রার্থীর লোক বলেই’ এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত ছাত্রলীগ নেতার নাম ফাহিম খান। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরকামতা ইউনিয়নের বাগুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।

এরপর ফাহিমকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। বর্তমানে ফাহিম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ফাহিম উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের মো. ফরিদ খাঁনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক । তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের অনুসারী।

ফাহিমের চাচাতো ভাই মো. শামীম খাঁন জানান, ফাহিম কুমিল্লা থেকে এসে দেবিদ্বার থানার বরকামতা ইউনিয়নের বাগুর বাস স্টেশনে নেমে বাড়ির দিকে রওয়ানা দেন। এসময় স্থানীয় লিটন সরকারের নেতৃত্বে ১০-১২ জন ‘ওই স্বতন্ত্র প্রার্থীর লোক বলেই’ লাঠি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাহিমকে ধাওয়া করে।

আরও পড়ুন: জোবেদার ‘ডাক না পাওয়া নিয়োগে’ বেরোবিতে শিক্ষক হলেন ছাত্রলীগ নেতা মনিরুল

ফাহিম দৌড় দিলেও তাকে ধরে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফাহিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আমি বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত লিটন সরকারের সাথে বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া জানান, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬