দৈনিক বাংলা মোড়ে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল

১৩ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
ছাত্রদলের মিছিল

ছাত্রদলের মিছিল © টিডিসি ফটো

হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ১১তম দফায় ডাকা ৩৬ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। আজ বুধবার (১৩ ডিসেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বের হয়ে দৈনিক বাংলা মোড়ে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব। মিছিল শেষে দৈনিক বাংলা মোড় অবরোধ করলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদল নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান রুমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহিম কার্দী, সহ সভাপতি পিয়াল হাসান, সহ সভাপতি শাহাদাত হোসেন মানিক, সহ সাধারণ সম্পাদক মো. শামীম শেখ, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন, সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো. মজিবুল হক রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো. সাখাওয়াত হোসেন সরকার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, সমাজ সেবা সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের হাম্মাদুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence