ছাত্রলীগকে হারাতে পারে এমন কোনো অপশক্তি তৈরি হয়নি: সাদ্দাম

১২ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM

© সংগৃহীত

রাজপথে ছাত্রলীগকে হারাতে পারে এমন কোনো অপশক্তি দেশে এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ছাত্রলীগের ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের উদ্যোগে পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ইয়ুথ ইনের মাঠে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, আজকে আমরা হুট করে এখানে এসেছি। আমরা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে এখানে এসেছি।

তিনি আরও বলেন, ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম আপনাদের মাঝে কাজ করছে। দেশব্যাপী অবকাঠামোগত বিপ্লব ঘটছে। আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তখন বন্ধুদের সঙ্গে এই কুয়াকাটা এসেছিলাম। আমরা বরিশালে লঞ্চে এসে সেখান থেকে সড়ক পথে কুয়াকাটায় আসি তিন থেকে চারটি ফেরি ছিল। আজকে যখন আমরা নিজেরা ড্রাইভ করতে করতে এখানে এসেছি আমাদের কিন্তু সময় একেবারেই লাগেনি। আমরা বিভিন্ন জায়গায় থেমেছি তারপরও আমাদের এখানে নির্ধারিত যে সময় ছিল সে সময়ের মধ্যেই প্রোগ্রামে এসে অংশগ্রহণ করেছি। এটা সম্ভব হয়েছে আমাদের ম্যাজিশিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। 

সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রানাফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সভায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফসহ জেলার আওতাধীন বিভিন্ন ইউনিট ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬