অবরোধের সমর্থনে গুলশানে ছাত্রদলের বিক্ষোভ

০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে রাজধানীতে মিছিল করে ছাত্রদল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে রাজধানীতে মিছিল করে ছাত্রদল © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে রাজধানীতে মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

দশম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে আজ বুধবার দুপুরে গুলশান-১ থোকে গুলশান-২ অভিমুখে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা এক দফা দাবি ও তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহ স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ মাহবুব শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, সলিমুল্লাহ মসুলিম হলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) রেদোয়ান মাহদী জয়।

আরও উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন, মোঃ রাহাত হোসেন, মাজহারুল ইসলাম সুমন দরজী, মানবাধিকার সম্পাদক সুমন ইসলাম, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, নোবেল ইসলাম সূর্য, শাহানাজ পারভীন।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসাইন, ছাত্রনেতা নবাব রাব্বি, মীর সাব্বির, শেখ ওমর, মাহবুব খান। মহানগর উত্তর ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবু, বনানী থানা ছাত্রদল নেতা হৃদয় হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকনসহ আরও অন্যান্য নেতকর্মী।

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬