অবরোধের সমর্থনে মগবাজারে ছাত্রদলের মিছিল

০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
মগবাজারে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা

মগবাজারে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা © সংগৃহীত

বিএনপির ডাকা নবম দফার অবরোধের দ্বিতীয় দিনে আজ সোমবার রাজধানীতে মিছিল বের করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম সহ সভাপতি তানজিল হাসান এর নেতৃত্বে দুপুরে মিছিলটি রেড ক্রিসেন্ট থেকে শুরু করে মগবাজার রেল গেইটে এসে শেষ হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, রুহুল আমিন হিমেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাকিন আল মামুন পিয়াল।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আলামিন মৃধা, সাইফুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক সজিব মৃধা, সাদেক হোসেন, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম আকনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ট্যাগ: ছাত্রদল
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬