মহাখালীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল

০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
মহাখালী জাহাঙ্গীর গেইট শাহিন কলেজের সামনে ছাত্রদলের মিছিল

মহাখালী জাহাঙ্গীর গেইট শাহিন কলেজের সামনে ছাত্রদলের মিছিল © সংগৃহীত

বিএনপির ডাকা নবম দফার অবরোধের দ্বিতীয় আজ সোমবার রাজধানীতে মিছিল বের করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে মহাখালী জাহাঙ্গীর গেইট শাহীন কলেজের সামনে এ মিছিল হয়। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ, ঝলক মিয়া, সাইফুল ইসলাম সিয়াম, সুরুজ মন্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মহিউদ্দীন, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার। যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, সালাউদ্দীন, বায়েজিদ প্রধান, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, রাকিবুল হাসান পলাশ অয়ন, খোরশেদ আলম লোকমান, সোহরাব হোসেন সুজন, এমএম মারুফুল ইসলাম, মাসুদ রানা, হাসান।

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মশিউর রহমান, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন শাওন, বিজয় একাত্তর হলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা গণতন্ত্রকামী দলের নেতাকর্মীরা যে কোন মূল্যে দেশের মানুষের ভোটাধিকারের অধিকার নিশ্চিত করবে। দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সকলকে বুক চেতিয়ে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের সাধারণ মানুষকে অনুরোধ করবো, আমরা আপনাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই আন্দোলন করছি, আপনারাও রাজপথে নেমে আসুন, ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনে জয়ী হবোই হব।

ট্যাগ: ছাত্রদল
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬