সন্ধ্যায় রাবি ছাত্রদলের দেয়াল লিখন, রাতে মুছে দিল ছাত্রলীগ

০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
সন্ধ্যায় রাবি ছাত্রদলের দেয়াল লিখন, রাতে মুছে দিল ছাত্রলীগ

সন্ধ্যায় রাবি ছাত্রদলের দেয়াল লিখন, রাতে মুছে দিল ছাত্রলীগ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাকাডেমিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, বাসসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে দলীয় বার্তা লিখেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। পরে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদলের এসব দেয়াল লিখন মুছে দিয়েছে ছাত্রলীগ। 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য লেখা হয়েছিল। বক্তব্যটি ছিল, ‘আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন পরিবহণ চলবে না, আপনি ক্রেতা না হলে দোকানপাট খুলবে না, আওয়াজ তুলুন এবার আর ছাড় নাই, ভোটের অধিকার ফেরত চাই’। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শতাধিক দেয়াল লিখন করেছিল তারা। পর্যায়ক্রমে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের নেতৃত্বে এসব দেয়াল লিখন মুছে ফেলা হয়েছে। তারা জানান, ছাত্রদল দিনের বেলা আন্দোলন করতে ব্যর্থ হয়ে রাতের অন্ধকারের এসব দেয়াল লিখন করেছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করাসহ তাদের যে কোনো অপচেষ্টা প্রতিহত কর‍তে তারা সচেষ্ট আছেন। 

ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, দেশে আজ ভোটাধিকার নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর কাছে পৌঁছে দিতেই আমরা এ দেয়াল লিখন করেছি। জনগণের অধিকার রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত রাখবো।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, তারেক রহমানের মিথ্যাচার কিছুবার্তা একাডেমিক ভবন ও বাসে লেখা হয়েছিল। দেয়াল লিখনের নামে তারা অপপ্রচার চালিয়েছে। ক্যাম্পাসে রাতের বেলা চোরের মত এসে তারা এসব কার্যক্রম করে। তারা এসব করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে চায়।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে ১১৭ পদে নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬