ছাত্রলীগের পিরোজপুর জেলা কমিটির কার্যক্রম স্থগিত

০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © ফাইল ছবি

ছাত্রলীগের পিরোজপুর জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

একইসঙ্গে জেলার মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জেলার কমিটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে মঠবাড়িয়া উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: ভূমিকম্প আতঙ্কে হল থেকে লাফিয়ে পড়েন ঢাবি ছাত্র

এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, পিরোজপুর জেলার কমিটি স্থগিত করা হয়েছে। পরে স্থগিতাদেশ উঠিয়ে নেওয়া হতে পারে। তবে মঠবাড়িয়ার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।

দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬