হরতাল সমর্থনে সংসদ ভবন এলাকায় ছাত্রদলের মিছিল

৩০ নভেম্বর ২০২৩, ০৪:১৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
হরতাল সমর্থনে সংসদ ভবন এলাকা ছাত্রদলের বিক্ষোভ

হরতাল সমর্থনে সংসদ ভবন এলাকা ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ফটো

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল সমর্থনে রাজধানীর সংসদ ভবন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

ছাত্রদল নেতারা বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় তারা নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল খান, ছাত্রদল নেতা শামীম মন্ডল, সাবেক আহ্বায়ক সদস্য মো. ইমরান হোসেন, ছাত্রনেতা মো. আনোয়ার উল্লাহ সোহেল, সেলিম হোসেন, পাভেল হোসেন, নিজাম উদ্দিন অভি, রাকিবুল হাসান শিশির।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সহ সাংগঠনিক সম্পাদক মো. তোফায়েল হোসেন, নিজামুল মিরাজ, তেজগাঁও থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম ড্যানিস, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রকি, গুলশান থানা ছাত্রদলের সভাপতি নাইম সেন্টু, সহ সভাপতি ইমরান খান, বাড্ডা থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হৃদয়, জাকারিয়া, সাগর হোসেন প্রমুখ।

ছাত্রীকে লাথি দিয়ে ভিডিও ফেসবুকে, অভিযুক্তকে শাস্তি না দিয়ে…
  • ০৮ আগস্ট ২০২৬
আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুল…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী …
  • ০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬