হরতাল সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি ছাত্রদলের মিছিল

৩০ নভেম্বর ২০২৩, ১২:৫৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
মিছিলে জাবি ছাত্রদল

মিছিলে জাবি ছাত্রদল © টিডিসি ফটো

তফসিল বাতিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেন তারা। মিছিলটি সিএন্ডবি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের এমএইচ গেটে গিয়ে শেষ হয়। শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল বিপ্লব এ মিছিলের নেতৃত্ব দেন।

এ সময় ইব্রাহিম খলিল বিপ্লব বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আজ্ঞাবহ আউয়াল কমিশনের ঘোষিত তফসিল বাতিল এবং অবৈধ সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় সাধারণ ছাত্রদের সাথে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

মিছিল শেষে মো. সেলিম রেজা বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সকল কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা ছাত্রদল মাঠে আছি। বিএনপির এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল মাঠে আছে এবং থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না।

মিছিলে জাবি ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, হোসাইন রাশেদ আল বাদল, রাজিব আহমেদ, দেওয়ান আলাউদ্দিন হোসেন, রাকিবুল ইসলাম, জামাল উদ্দিন, সাদমান, রফিকুল, রাসেল, জাহিদ হাসান, ইব্রাহিমসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence