হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের মশাল মিছিল

৩০ নভেম্বর ২০২৩, ০১:২৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
জাবি ছাত্রদলের মশাল মিছিল

জাবি ছাত্রদলের মশাল মিছিল © সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আজ বৃহস্পতিবার হরতাল পালন করবে। সকাল-সন্ধ্যা এই হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা আরিচা মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। মশাল মিছিলটি ডেইরী গেইট থেকে শুরু হয়ে মীর মশাররফ হোসেন হল গেইটে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, শহীদ সালাম বরকত হল শাখার যুগ্ম আহ্বায়ক মো আফ্ফান আলী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-ক্রীড়া সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, শেখ মুজিব হলের যুগ্ম আহ্বায়ক সাইফ আল হাসান,শেখ মুজিব হলের ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, মীর মশাররফ হোসেন হল ছাত্রনেতা মিজানুর রহমান, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রনেতা সাব্বির আহমেদ, সালমান আহম্মেদ, মেহেদী হাসান প্রমুখ নেতাকর্মী।

মিছিল শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমানে ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬