অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

২৭ নভেম্বর ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
চানখারপুল এলাকায় ছাত্রদলের বিক্ষোভ

চানখারপুল এলাকায় ছাত্রদলের বিক্ষোভ © সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার (২৭ নভেম্বর) মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একুশে হল সংলগ্ন আনন্দবাজার থেকে শুরু হয়ে চানখারপুল মোড়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়। 

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ করা হয়। এ আন্দোলনে বিজয় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে লড়াই চলবে বলে নেতা-কর্মীরা জানিয়েছেন।

আরো পড়ুন: অবরোধের সমর্থনে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল

মিছিলে অংশগ্রহণ নেন ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাছুম বিল্লাহ, তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহবুব আলম শাহিন, নূরে আলম ভূইয়া ইমন, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, মুহসীন হল সভাপতি ওমর ফারুক মামুন প্রমুখ।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে ১১৭ পদে নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬