যুবদল নেতা ইসহাকসহ ১২ জনের সাত বছর কারাদণ্ড

২৩ নভেম্বর ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
ইসহাক সরকার

ইসহাক সরকার © সংগৃহীত

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ১২ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর বিশেষ ট্রাইবুনাল-১০ এর বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. শাহিন, সেন্টু, মো. মাসুম, মো. ইমরান, ইসহাক সরকার, হায়দার আলী বাবলা, আনোয়ারুল আজিম, সুমন, রিয়াজ আহমেদ রিয়াজ, ইমরান নাহিদ, লম্বা তাইজু, মাসুম।

আরও পড়ুন:ন নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রাবিতে কালো পতাকা মিছিল

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৮ মার্চ কোতয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় আসামিরা বিএনপির হরতাল সফল করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রিকশাচালক কামাল হোসেন আহত হন। এ ঘটনায় কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান  ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলাটি তদন্ত করে সাব-ইন্সপেক্টর নাজিম উদ্দিন ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে ১১৭ পদে নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬