রাষ্ট্রপতির এপিএস হলেন সাবেক ছাত্রলীগ নেতা জিতু

২২ নভেম্বর ২০২৩, ০৮:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
হায়দার মোহাম্মদ জিতু

হায়দার মোহাম্মদ জিতু © ফাইল ফটো

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হায়দার মোহাম্মদ জিতু। আজ বুধবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, হায়দার মোহাম্মদ জিতুকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (৯ম গ্রেডে) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হলো।

প্রজ্ঞাপনে তার পরিচয় সম্পর্কে জানানো হয়, তার পিতার নাম সিরাজুল ইসলাম সিরাজ আর মাতার নাম সৈয়দা মনিরা বেগম। বাসা রংপুরের সাতমাথায়।  

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা হায়দার মোহাম্মদ জিতুকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগে সর্বশেষ জয়-লেখক কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে ছিলেন জিতু।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬