হরতালের সমর্থনে সায়েদাবাদে ছাত্রদলের বিক্ষোভ

২০ নভেম্বর ২০২৩, ১০:৪১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
হরতালের সমর্থনে রাজধানীর সায়েদাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা

হরতালের সমর্থনে রাজধানীর সায়েদাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা © সংগৃহীত

হরতালের সমর্থনে রাজধানীর সায়েদাবাদে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার (২০ নভেম্বর) সকালে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তানজিল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফরসহ অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি সায়েদাবাদের জনপদ মোড় থেকে গোলাপবাগ অভিমুখে যান তারা। ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে গেলে পুলিশের বাধায় মিছিল শেষ হয় বলে নেতা-কর্মীরা জানিয়েছেন।

আরো পড়ুন: হরতাল সমর্থনে রাজধানীর বিজয়নগরে ছাত্রদলের বিক্ষোভ-পিকেটিং

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, রুহুল আমিন হিমেল, সদস্য আনিছুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক ইজাবুল মল্লিক, জহিরুল ইসলাম শুভ, বেসরকারি বিশ্বাবিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন মৃধা, যুগ্ম সম্পাদক সজিব মৃধা, সাদেক হোসেন, সহ মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল আকনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে ১১৭ পদে নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬