তফসিল বাতিলের দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

১৬ নভেম্বর ২০২৩, ১০:৫৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
তফসিল বাতিলের দাবিতে রাজধানীর সায়দাবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল

তফসিল বাতিলের দাবিতে রাজধানীর সায়দাবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে এক তরফা উল্লেখ করে তা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি তানজিল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আবু জাফরের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সায়দাবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

নেতা-কর্মীরা জানিয়েছেন, মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। এ সময় বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে ছাত্রদলের নেতা-কর্মীরা তফসিল বাতিলের দাবিতে ও অবরোধের সমর্থনে স্লোগান দেন।

আরো পড়ুন: নির্বাচনের তফসিলকে ‘প্রহসন’ বলে চবি ছাত্রদলের বিক্ষোভ

মিছিলে আরও উপস্থিত ছিল ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ হোসাইন, রুহুল আমিন হিমেল, সদস্য আনিসুর রহমান খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আলামিন মৃধা, যুগ্ম সম্পাদক সাদেক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আল মামুন সাগর, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, আল আমিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা হৃদয় মাহমুদ, নাঈম সিকদার, মাইদুল ইসলাম, মারজান আহমেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নেতা সাব্বির হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা নাজমুল হাসান পাপন, দনিয়া কলেজ ছাত্রদল নেতা আলামিনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬