সড়ক অবরোধ করে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

১২ নভেম্বর ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
রাজধানীর কাঁটাবন এলাকায় সড়ক অবরোধ করে ঢাবি ছাত্রদলের নেতা-কর্মীরা

রাজধানীর কাঁটাবন এলাকায় সড়ক অবরোধ করে ঢাবি ছাত্রদলের নেতা-কর্মীরা © সংগৃহীত

বিএনপির ডাকা চতুর্থ ধাপের অবরোধ কর্মসূচীর প্রথম দিনে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর কাঁটাবন থেকে নীলক্ষেত সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

নেতাকর্মীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে অবরোধ কর্মসূচীর সমর্থনে সড়কে অবস্থান নেন তারা। এ সময় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: রাজধানীতে রাতেই ৮ বাসে অগ্নিসংযোগ

কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ছাড়াও শাখার সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬