অবরোধ সমর্থনে আজিজুল হক কলেজে ছাত্রদলের তালা

০৬ নভেম্বর ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন ফটকে তালা দিয়েছে ছাত্রদল

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন ফটকে তালা দিয়েছে ছাত্রদল © টিডিসি ফটো

বিএনপির অবরোধ সমর্থনে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন ফটকে তালা দিয়েছে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। সোমবার (৬ নভেম্বর) ভোররাতে কলেজটির বেশ কয়েকটি ফটকে তালা ঝুলিয়ে ব্যানার লাগিয়েছে শাখা ছাত্রদল।

সরেজমিনে দেখা যায় তালা ঝুলানোর পাশাপাশি ফটকগুলোতে ছাত্রদল নেতা মো. হাবিবুর রশিদের নামে ব্যানার টানানো হয়েছে। তাতে লেখা রয়েছে, রাষ্ট্র মেরামতের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত এবং আরও লেখা রয়েছে, এক দফা দাবি আদায়ের লক্ষে সর্বাত্মক অবরোধ।

এর আগে বিএনপির ডাকা দেশব্যাপী দ্বিতীয় দফার ‍দুই দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকসহ অন্যান্য অনুষদ ও ভবনে তালা দেয়। 

গতকাল (৫ নভেম্বর) ঢাকা কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকগুলোতে তালা দেয় ছাত্রদল। 

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬