ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় ছাত্রদলের সড়ক অবরোধ, আগুন

৩১ অক্টোবর ২০২৩, ১১:০৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় বিক্ষোভ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা

ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় বিক্ষোভ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা © সংগৃহীত

বিএনপির ডাকা তিন দিনের কর্মসূচির সমর্থনে ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচর থানার নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

নেতাকর্মীরা জানিয়েছেন, যৌথভাবে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বকশিবাজার সড়ক অবরোধ ও রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। এ সময় তারা নানা ধরনের স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেছেন।

আরো পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে, পুলিশসহ আহত অর্ধশত

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, মহানগর দক্ষিণের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়সহ তিন থানার নেতাকর্মীরা।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬