জামিনে বেরিয়েই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা, আহত ৭

২৮ জানুয়ারি ২০২৬, ০১:২১ PM
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল © টিডিসি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি নারী ঘটিত মামলার জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মামলার আসামিরা আদালত থেকে জামিনে বেরিয়ে এসেই বাদী পরিবারের ওপর সশস্ত্র হামলা চালান। এ হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি নারীসহ সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করতে হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ভাত ইউনিয়নের গংগানারায়ণপুর গ্রামে এ হামলা ঘটে। বাদী ফাতেমা বেগমের পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় সজিব সরকার ও তার সহযোগীরা জামিনে বেরিয়ে সরাসরি তাদের বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের মারধর করার পাশাপাশি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় থমথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহত ব্যক্তিরা হলেন ফাতেমা বেগম, আনোয়ারুল সরকার, আবদুল হামিদ সরকার, এনামুল হক, ফুয়াদ মিয়া ও রিফাত মিয়া রয়েছেন। তারা আশেপাশের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন নিশ্চিত করেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9