নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে, পুলিশসহ আহত অর্ধশত

৩১ অক্টোবর ২০২৩, ১০:৪৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে © সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। দুটি বাস ভাঙচুর করা হয়েছে। দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থান ঘিরে এ চিত্র দেখা গেছে। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধকারীরা মিছিল ও পিকেটিং করছেন।

এদিকে সকাল থেকে অবরোধে যেন কোনো ধরনের নাশকতা না হয় সে জন্য বিজিবি, পুলিশ ও র‍্যাবের টহল অব্যাহত আছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্র্যাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, সকাল থেকেই যানবাহনের সংখ্যা কম। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তাও আছে।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬