হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

২৯ অক্টোবর ২০২৩, ১১:৫৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
ঢাবি শাখা ছাত্রদলের মিছিল

ঢাবি শাখা ছাত্রদলের মিছিল © সংগৃহীত

বিএনপির ডাকা সকাল সন্ধ্য হরতালকে সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মিছিল করেছে। রবিবার (২৯ অক্টোবর) অমর একুশে হলের সামনে থেকে মিছিল বের করে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখ ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলে নেতৃত্বে মিছিলটি চানখানরপুল এলে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়। পরে নেতাকর্মীরা সেখান থেকে সরে যায়।

এসময় মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, ফারহান মো. আরিফুর রহমান, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, আমান উল্লাহ আমান, তৌহিদুল ইসলাম, নূরে আলম ভূঁইয়া ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, ক্রীড়া সম্পাদক মো. আল আমিন প্রমুখ।

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬