ধর্মপ্রতিমন্ত্রীকে জড়িয়ে আপত্তিকর পোস্ট, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

২৫ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
মো. মোস্তাক আহমেদ

মো. মোস্তাক আহমেদ © সংগৃহীত

ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট করায় জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোস্তাক আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, গাইবান্ধা ইউনিয়ন শাখার সহসভাপতি মো. মোস্তাক আহাম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

কেন তার বিরুদ্ধে স্থায়ীভাবে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে উপযুক্ত কারণসহ লিখিত জবাব চাওয়া হয়েছে। লিখিত এ জবাব পরবর্তী তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ছাত্রলীগের উপজেলা শাখার দপ্তর সেল বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: মেয়রের মধ্যস্থতায় ৬৮ ঘণ্টা পর ক্যাম্পাসে ঢুকলেন ছাত্রলীগের নতুন নেতারা

এ বিষয়ে জানতে চেয়ে বারবার ফোন করেও মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান জানান, ‘ইতোপূর্বে তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়েছিল, তখন তাকে ক্ষমা করা হয়েছিল। এবারও সে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তিন দিনের মধ্যে যথাযথ জবাব দিতে না পারলে তাকে স্থায়ী বহিষ্কারের পদক্ষেপ নেওয়া হবে।’

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন জানান, ‘উপজেলার গুঠাইলে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ধর্মপ্রতিমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করে মোস্তাক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তার বিরুদ্ধে এ ব্যবস্থা।’

এর আগে, শনিবার (২১ অক্টোবর) উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাউল সংগীত পরিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

সেদিন গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক দিবস থাকায় দলীয় নেতাকর্মীদের একটি অংশ এবং সাধারণ মানুষ প্রতিবাদ করে অনুষ্ঠান পণ্ড করে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণ। চিনাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধর্মপ্রতিমন্ত্রী দুলালকে জড়িয়ে আপত্তিকর পোস্ট করেন ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ।

বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, যুবদল কর্মী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতির বাল্যস্কুলের ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ম…
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের …
  • ০৮ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
মাত্র ২৫ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইংলিশ প…
  • ০৮ আগস্ট ২০২৬