৭ দফা দাবিতে রাজধানীতে ছাত্রশিবিরের শোডাউন

১১ অক্টোবর ২০২৩, ০৫:৫৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
শিবিরের বিক্ষোভ মিছিল।

শিবিরের বিক্ষোভ মিছিল। © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার সকাল ১০টার দিকে শিবির সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়। এরপর ইত্তেফাক মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

মিছিলোত্তর সমাবেশে শিবির সভাপতি অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতা, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি, শিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সব অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের অপরাধমূলক কার্যক্রম বন্ধ এবং শিক্ষাখাতে সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

বিক্ষোভ মিছিলে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কার মধ্যেই মিয়ানমারে ফিরছে ১,৫০০ শরণার্থী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬