মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি

০৫ অক্টোবর ২০২৩, ০৯:৩৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
মহসিন কলেজ

মহসিন কলেজ © ফাইল ফটো

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় স্নাতক তৃতীয় বর্ষের খুরশীদ বিন সোহাদ নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
  
মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন বলেন, আজ (বুধবার) একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলছিল। শেষের দিকে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে আমরা এসে বিষয়টি সমাধান করে দিয়েছি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারিভাবে চাকরির সুযোগ জর্ডানে, পদ ৬০, সরাসরি সাক্ষাৎকার ২…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬