দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ৪ কোটি টাকা চাইলেও প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২ কোটি টাকা চাইলেও দেওয়া হয়েছে ৩ কোটি টাকা।  দুই ধর্মীয় উৎসবেই চাহিদার চেয়ে এক কোটি টাকা করে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটিও বাড়ানো হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর অফিস-আদালত খোলা থাকার কথা থাকলেও ওই দিনও ছুটি ঘোষণা প্রধানমন্ত্রী। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, ‘অনুদান বাড়ানোর পাশাপাশি উৎসবের সময় ছুটির সুযোগ বাড়ায় সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষ আরও স্বস্তির সঙ্গে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারবেন।’

তিনি বলেন, ‘অনুদানের ক্ষেত্রে চাহিদার চেয়ে বেশি বরাদ্দ দেয়ার মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উৎসবকে গুরুত্ব দেয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে।’

সরকারি ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও সাধারণত বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট শাখা বা বিশেষ সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাও সাধারণত চালু থাকে।

তবে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে। গণমাধ্যমসহ প্রয়োজনীয় কিছু প্রতিষ্ঠানেও কর্মীদের দায়িত্বে থাকতে হতে পারে। 

শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা খাতের নীতি ও পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে মাহ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৮ জনকে টাকা দেওয়া হলেও তালিকায় নেই নাম, নায়েমে সাড়ে ৩ কোট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬