শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগ আবাসিক হলই যেন মরণফাঁদ: জাতীয় ছাত্র সমাজ

০৩ অক্টোবর ২০২৩, ০৮:০৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
জাতীয় ছাত্র সমাজ

জাতীয় ছাত্র সমাজ © লোগো

শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগ আবাসিক হলই মরণফাঁদ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

আল মামুন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অথচ, শিক্ষার্থীরা যে আবাসিক হলগুলোয় থাকেন তার বেশিরভাগ হল পুরনো দিনের হওয়ায় নিরাপদ নয়।

সারা দেশের অনেক আবাসিক হল যেকোনো সময় ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। গত কয়েক মাসে কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় এসব হলের শিক্ষার্থীদের থাকাটা নিরাপদ নয়।

আল মামুন আরও বলেন, দেশে অনেকগুলো অবকাঠামো তৈরি করা হলেও সেগুলো পড়ে আছে দীর্ঘদিন। অথচ, শিক্ষার্থীদের মরণফাঁদ পুরনো আবাসিক হলগুলো নতুন করার কোনো উদ্যোগ সরকার নিচ্ছে না।

হলের শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী হলেও শিক্ষার্থীদের বাধ্য হয়ে ব্যবহার করতে হয়। অতিদ্রুত সময়ে সারা দেশে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বসবাসের উপযোগী করে তোলার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

২ ঈদে সরকারি ছুটির ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬