ঢাকা কলেজের ফয়সালের উপর ছাত্রলীগ ‘অমানবিক নির্যাতন’ করেছে: ছাত্রদল

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM

© সম্পাদিত

ঢাকা কলেজের ছাত্রাবাসে ফয়সাল আহমেদ নামে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের হাতে মারধরের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। অবিলম্বে আহত সাংবাদিকের সুচিকিৎসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছাত্রলীগ কর্মীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন তারা। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ঢাকা কলেজ হল শাখা ছাত্রদল বি.কে.হাসান ফরাজী ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শিবলী এ দাবি জানান। 

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের গণমাধ্যম, সাধারণ শিক্ষার্থী, দেশের আপামর জনগণ আজ অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি হয়ে রয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অভয়ারণ্য হিসেবে আজ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন। এই শিক্ষাঙ্গনে এখন আর মুক্তভাবে চলাচল করা যায় না, মুক্তভাবে মত প্রকাশ করা যায় না। শিক্ষাঙ্গন হয়ে গিয়েছে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিটিং রুম। যখন ইচ্ছা ব্যবহার করবে, আর যখন ইচ্ছা যেকোনো শিক্ষার্থীকে প্রহার করবে।’

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দিতে জাবিতে বিধি লঙ্ঘন করে পদ সৃষ্টির আবেদন

উল্লেখ্য, বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীসভা বাস্তবায়নে গেস্ট রুমে মিটিং ডাকেন শহীদ ফরহাদ ছাত্রাবাসের ছাত্রলীগ কর্মীরা। ওই সময় ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের আবাসিক ছাত্র (ডেইলি বাংলাদেশ ও প্রতিদিনের ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি) ফয়সাল আহমেদ রিডিং রুমে থাকায় এবং গেস্ট রুমে যেতে দেরি হওয়ায় ছাত্রলীগের কর্মীরা তার উপর চড়াও হয়।

পরে ছাত্রলীগ কর্মী আল-আমিন, সাগর, সজীব, ইকরামসহ অন্যরা তাকে বেধড়ক মারধর করলে ফয়সালের ঠোঁট ফেটে যায় এবং সে কানেও আঘাতপ্রাপ্ত হয়। সেই সঙ্গে হলে থেকে কোনোরূপ সাংবাদিকতা করা যাবে না বলেও হুমকি দেওয়া হয় ফয়সাল আহমেদকে। এছাড়াও ওইদিন ফয়সাল আহমেদ ছাড়াও যেসব শিক্ষার্থী মিটিংয়ে আসতে অপারগ ছিলেন তাদেরও মারধরের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close