চবি শাখার উদ্দেশ্যে সাংবাদিক নেতা তপন

‘শিবিরের চেয়েও খারাপ ছাত্রলীগ’

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
মানববন্ধনে বক্তব্যে রাখছেন তপন চক্রবর্তী

মানববন্ধনে বক্তব্যে রাখছেন তপন চক্রবর্তী © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী বলেছেন, আপনারা নিজেদের মধ্যে মারামারি করেন, উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালান, এরপর আপনারা সাংবাদিকদের ওপরও হামলাও চালান। আপনারা কি সত্যিই ছাত্রলীগ করেন কিনা আপনাদের আচরণ দেখে সেটা বোঝার উপায় নেই। আপনাদের অবস্থা তো শিবিরের চেয়েও খারাপ।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ছাত্রলীগের হাতে সাংবাদিক  মারধরের প্রতিবাদে বঙ্গবন্ধু চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্কের (সিইউজিএন) যৌথ আয়োজিত মানববন্ধনে এসব মন্তব্য করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী।

তপন চক্রবর্তী আরও বলেন, উপাচার্য মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনি তাদের প্রশ্রয় দিচ্ছেন কেন? প্রধানমন্ত্রী তো সাংবাদিকবান্ধব মানুষ। আমরা জানতে পেরেছি আপনার ছত্রছায়ায় এখানে নিয়োগ বাণিজ্য হয়। ছাত্রলীগ চাঁদাবাজিসহ নানান অপকর্ম করে। ক্যাম্পাস যখন শিবিরের দখলে ছিলো তারাও বিভিন্ন অপকর্ম করেছে। তবে বর্তমানে শিবিরের চেয়েও খারাপ কাজ করছে ছাত্রলীগ।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক মারধরের ঘটনার যদি ব্যবস্থা নিতে না পারেন, আমরা প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো। আর আন্দোলন আরও বেগবান করবো।

এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, সিইউজেএন এর সভাপতি, ও দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো চিফ হামিদউল্লাহ, সিইউজেএন এর সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার ব্যুরো চিফ সবুর শুভ, সিইউজেএন এর যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও শাহাবুদ্দিন নিপু,  খন্দকার আলী আর রাজি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল ইসলাম, সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমন, চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান, সাধারণ সম্পাদক ইমাম ইমুসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সাংবাদিক ও চবিসাসের সদস্যবৃন্দ।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম বলেন, আজ যে মুহুর্তে আমরা এ ক্যাম্পাসে মানববন্ধন করছি, শিক্ষার্থীদের তখন ক্লাস রুমে থাকার কথা ছিলো। সাংবাদিকদের উপর হামলা হয়েই যাচ্ছে। অথচ এর কোন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। মোশাররফের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের ক্যাম্পাসে বহিষ্কার করুন। যদি না পারেন, তাহলে প্রশাসনের চেয়ার ছেড়ে দিন। ছাত্রলীগ নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা যদি সাংবাদিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে আপনারাও সাংবাদিকদের রোষানলে পড়বেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence