খালেদা জিয়ার সুস্থতা কামনা

মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন ছাত্রদল নেতার

২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM

© সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুবিধাবঞ্চিত এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছেন ছাত্রদল নেতা সোহেল রানা। এর আগে তার সুস্থতা কামনায় পশু কোরবানি দেওয়া হয়। 

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার উপস্থিতিতে শিবচর উপজেলার আম্বিয়া হাকিমিয়া এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা, পৌরসভা, সরকারি বরহামগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ৷

ছাত্রদল নেতা রানা বলেন, আজকে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তার আশু রোগমুক্তি কামনা করি। আমাদের প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

ট্যাগ: ছাত্রদল
২ ঈদে সরকারি ছুটির ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬