ছাত্রলীগ থেকে মাদকাসক্তদের বাদ দিতে হবে: রাসিক মেয়র

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
রুয়েট ছাত্রলীগের সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন

রুয়েট ছাত্রলীগের সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন © সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ছাত্রলীগের মধ্যে অনেকেই অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে পড়েছেন। তাদের চিহ্নিত করে আলাদা করতে হবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শাখা ছাত্রলীগের চতুর্থ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র লিটন।

রাসিক মেয়র বলেন, যারা ছাত্রসমাজের সঙ্গে মিশতে পারেন না, যাদের ছাত্রসমাজ গ্রহণ করে না, যারা নামে ছাত্র, বছরের পর বছর অকৃতকার্য হয়ে ঝুলে আছেন, যারা বিবাহিত এবং যারা মাদকাসক্ত; এসব ক্যাটাগরি বাদ দিয়ে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে ফ্রেশ ছাত্রলীগকে নিয়ে আসতে কেন্দ্রীয় ছাত্রলীগকে যথেষ্ট সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: রুয়েট ছাত্রলীগের সম্মেলন ঘিরে আলোচনায় যারা

এর আগে এদিন দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন এবং সম্মেলনের উদ্বোধক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

সম্মেলনে বার্ষিক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহা. ইসফাক ইয়াসশির ইপু সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬