রাবি ছাত্রলীগের সম্মেলনে বৃষ্টির বাগড়া

১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে ছাত্রলীগের সম্মেলনের স্টেজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে ছাত্রলীগের সম্মেলনের স্টেজ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন আজ সোমবার (১৮ সেপ্টেম্বর)। সকাল ১০টায় এর কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাগড়ায় তা এখনো শুরু হয়নি। 

সকাল থেকে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন হল থেকে নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীর সঙ্গে জড়ো হচ্ছেন। অনেক নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করেই সম্মেলনের স্থান বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আসতে শুরু করেছেন।

আরো পড়ুন: অভিযুক্তরাই শীর্ষ দুই পদে এগিয়ে

সম্মেলন দেরিতে শুরু হওয়ার বিষয়ে বর্তমান কমিটির দপ্তর সম্পাদক আবুল বাশার আহম্মেদ বলেন, আমাদের সম্মেলনে সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে আমরা এখনো শুরু করতে পারিনি। আমাদের অতিথিরা সবাই ক্যাম্পাসে চলে এসেছেন। দ্রুতই আমরা সম্মেলন শুরু করতে পারবো। 

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬