আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহিয়া মাহি

১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
নাঈমকে দেখতে হাসপাতালে মাহিয়া মাহি

নাঈমকে দেখতে হাসপাতালে মাহিয়া মাহি © সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

আনোয়ারকে হাসপাতালে দেখতে যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন মাহি।

নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন মাহি। ক্যাপশনে লিখেছেন, ‘গিয়েছিলাম আমার ভাই আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নিতে। খালাম্মাকে সান্ত্বনা দেওয়াটা কঠিন ছিল, তার ছেলে খানিকটা দূরের লেখাও ঠিকমতো পড়তে পারেন না এখন। আরও যে কত শারীরিক ক্ষতি হয়েছে তার। আর শরীফ আহমেদ মুনিম ভাইয়া সেও ছিল পাশে, মানসিকভাবে কতটা বিধ্বস্ত তিনি।’

জানা গেছে, গত শুক্রবার নির্যাতিত নেতাকে দেখতে হাসপাতালে যান মাহি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী রাকিব সরকার। নিজের ওই পোস্টে দোয়া চেয়ে এ নায়িকা লিখেছেন, ‘সবাই দোয়া করবেন আমার ভাইরা যেন শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিক ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে।’

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেনকে শাহবাগ থানায় নির্যাতন করেন ডিএমপির রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন।

এডিসি হারুনের সঙ্গে শাহবাগের একটি হাসপাতালে পুলিশের একজন নারী কর্মকর্তা আড্ডা দিচ্ছিলেন। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ওই নারী কর্মকর্তার স্বামী হাজির হন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তারই জেরে আনোয়ার ও মুনিমের ওপর এডিসি হারুন নির্যাতন করেন বলে জানা যায়। 

মেসির বাবা আর নেই, দাবি গণমাধ্যমের
  • ০৮ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর পর হাসপাতালের ভিত্তিপ্রস্তর …
  • ০৮ আগস্ট ২০২৬
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে
  • ০৮ আগস্ট ২০২৬
সাপে কামড়ের অ্যান্টিভেনাম না দিয়ে রেফার, যাওয়ার পথে বিএনপি …
  • ০৮ আগস্ট ২০২৬
কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: বিরোধীদলীয়…
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির ফল মনঃপুত না হলে করা যাবে পুনঃনিরীক্ষণ, সময় জানাল ব…
  • ০৮ আগস্ট ২০২৬