এডিসি হারুনের বিরুদ্ধে মামলা করবে না ছাত্রলীগ

১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন সাদ্দাম হোসেন

সাংবাদিকদের সাথে কথা বলছেন সাদ্দাম হোসেন © সংগৃহীত

কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় এডিসি হারুনের বিরুদ্ধে মামলা করা হবে না বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা সেই ঘটনাটির আশু সুরাহা নিশ্চিত করার জন্য, আইনের শাসন সুনিশ্চিত করার জন্য এবং যারা দায়ী তাদের যেন যথাযথ ও যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় সেটির জন্য গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ও আজ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি।

ছাত্রলীগ সভাপতি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে জানিয়েছি এবং ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন বিভাগীয় তদন্ত প্রক্রিয়াধীন। দ্রুত তদন্তের আলোকে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে।

ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে, ছাত্রলীগ মামলা করতে নিষেধ করেছে। তাহলে মামলা করবেন না আপনারা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, পরিবারকে মামলা করতে দেওয়া হচ্ছে না ভুল কথা। এটি নিয়েই আমরা কথা বলেছি। আজ ডিএমপি কমিশনারকে বলেছি তদন্ত কমিটির প্রতিবেদন যেন দ্রুত দেওয়া হয়। সুষ্ঠু বিচার-বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সেটি নিয়েই আমরা কথা বলেছি। বিষয়টি নিয়ে পুলিশের সবাই বিব্রতবোধ করছেন।

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬