রাবি ছাত্রলীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর, রুয়েটের ১৯ সেপ্টেম্বর

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ছাত্রলীগ ও রাবির লোগো

ছাত্রলীগ ও রাবির লোগো © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সম্মেলন যথাক্রমে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষর করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার 'বার্ষিক সম্মেলন ২০২৩' আগামী ১৮ সেপ্টেম্বর ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার 'বার্ষিক সম্মেলন ২০২৩' আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আগামী ১৮ই সেপ্টেম্বর রাবি ছাত্রলীগের বার্ষিক সম্মেলন। আমরা ভালোভাবে সম্মেলনের আয়োজন করে দক্ষ ও মেধাবীদের হাতে নতুন নেতৃত্ব তুলে দিতে পারব বলে আশাবাদী।

রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোহা. ইসফাক ইয়াসশির ইপু বলেন, ২০১৬ সালের সম্মেলনের পর আবার হতে যাচ্ছে ছাত্রলীগের শাখা সম্মেলন। আমরা চাই এমন নেতৃত্ব আসুক যারা সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবে এবং ছাত্রলীগের গতিশীলতা আরও বৃদ্ধি করে স্মার্ট ছাত্রলীগে পরিণত করবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ ডিসেম্বর রুয়েট ও ৮ ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ১১ ডিসেম্বর দুই শাখায় ঘোষণা করা হয় নতুন কমিটি। প্রায় সাড়ে ছয়বছর যাবত সেই কমিটিগুলোই নেতৃত্ব দিয়ে আসছিল এই দুই বিশ্ববিদ্যালয়ে।

ট্যাগ: রাবি
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬