একাডেমিক জটিলতা নিরসন

দাবি আদায়ে সাত কলেজ শিক্ষার্থীদের পাশে থাকবে ঢাবি ছাত্রলীগ

০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ঢাবি ও সাত কলেজের লোগো

ঢাবি ও সাত কলেজের লোগো © ফাইল ফটো

ঢাকা বিশবিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি আদায়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে ঢাবি ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের একাডেমিক নানা সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মনে করে সাত কলেজের শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক আন্দোলনে পাশে থাকা সংগঠনটির নৈতিক দায়িত্ব। 

এতে আরও বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীদের একাডেমিক জটিলতা নিরসনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাত কলেজের শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভা আয়োজন করেছে। আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছ শাখা ছাত্রলীগ।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬